জোড়া আত্মঘাতী গোলে পর্তুগালের হার, টিকে রইল জার্মানি
- স্পোর্টস ডেস্ক:
-
২০২১-০৬-১৯ ১৪:১৩:১৭
স্পোর্টস ডেস্ক: শুরুতেই ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। তবে এরপরেই দাপট শুরু করে জার্মানি।
প্রথমার্ধের শেষ দিকে নিজেদের জাল রক্ষা করতে গিয়ে জোড়া আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে সান্তোসের শিষ্যরা। আর দ্বিতীয়ার্ধে স্বরূপে ফেরা জোয়াকিম লোর শিষ্যরা আরও দুই গোলের দেখা পায়।
পর্তুগাল একটি গোল শোধ করলেও ম্যাচে আর ফিরতে পারেনি। দারুণ জয়ে শেষ ষোলোর আশা টিকিয়ে রাখল জার্মানি।
শনিবার এফ গ্রুপের ম্যাচে ঘরের মাঠ আলিয়াঞ্জ এরেনায় পর্তুগালকে আতিথেয়তা জানায় জার্মানি। যেখানে ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে আত্মঘাতী গোলেই হেরেছিল দলটি।
এদিন বল পজিশনে আধিপত্য ধরে রাখার পাশাপাশি জার্মানি ১২টি শট করে। যেখানে অন টার্গেটে শট ছিল ৭টি। অন্যদিকে পর্তুগাল ৭টি শটের দুটি রাখতে পারে জালের দিকে।