চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের বিভিন্ন অনিয়ম অভিযোগ তদন্তের দায়িত্ব জেলা প্রশাসককে দিল মন্ত্রণালয়

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-২৬ ২১:৩৪:২০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির বিভিন্ন অনিয়ম বিষয়ক অভিযোগ নিস্পত্তির লক্ষ্যে তদন্তপূর্বক মতামত প্রেরণের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে বানিজ্য মন্ত্রণালয়। গত ২৫এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালকগণের অভিযোগপত্রের  সূত্রে জেলা প্রশাসককে এই আদেশ দেন বানিজ্য মন্ত্রণালয়ের বানিজ্য সংগঠন-১। গত ২০ মে  মন্ত্রণালয়ের উপ-সচিব এমএম মোস্তফা জামাল চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে জেলা প্রশাসককে এই দায়িত্ব দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আহমেদ মাহবুব-উল ইসলাম জেলা প্রশাসকের মন্ত্রণালয়ের পত্র পাবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্তের দায়িত্ব দাপ্তরিকভাবে রবিবার(২৬মে) জেলা প্রশাসকের পক্ষে তাঁর উপর ন্যস্ত হয়েছে।