চাঁপাইনবাবগঞ্জে উৎপাদনশীলতা বিষয়ক দু’দিনব্যাপী কর্মশালা উদ্বোধণ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-২৪ ২৩:১০:৫৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রডাক্টিভিটি অর্গনাইজেশনের(এনপিও) আয়োজনে উৎপাদনশীলতা বিষয় অবহিতকরণ শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালা উদ্বোধন হয়েছে। শুক্রবার(২৪মে) সকালে সার্কিট হাউসে এনপিও এর জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয় অবহিতকরণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় কর্মশালা  শুরু হয়। কর্মমালায় এনপিও এর ৩০ জন অংশীজন অংশ নিচ্ছেন।
উদ্বোধণী দিনে উপস্থিত ছিলেন এনপিও এর উর্ধতণ গবেষণা কর্মকর্তা আবিদা সুলতানা,গবেষণা কর্মকর্তা নাহিদা সুলতানা রতœা,পরিসংখ্যান তথ্যানুষন্ধ্যানকারী এসএম নাইমুর রহমান প্রমুখ। শনিবার(২৫মে) কর্মশালার আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক উপস্থিত থাকবেন।