বিশিষ্ট শিক্ষক নেতা মীর মোকসেদুর রহমানের মৃত্যুতে বাকবিশিস'র শোক

  • হাসান মেহেদী:
  • ২০২৪-০৫-২৪ ০৮:৩১:৫৭
image
বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষক নেতা, মানিকগঞ্জের খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মীর মোকসেদুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে উল্লেখ করা হয়, মীর মোকসেদুর রহমান ছিলেন শিক্ষা ও শিক্ষক আন্দোলনের অগ্রগামী নেতা। তিনি ছিলেন আপাদমস্তক সংস্কৃতি অন্তঃপ্রাণ, প্রগতিশীল ও মুক্তচিন্তার মানবিক মানুষ। বাকবিশিস নেতারা উল্লেখ করেন, শিক্ষক নেতা মীর মোকসেদুর রহমান মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও মুক্তচিন্তার ধারককে হারাল। বিবৃতিতে প্রয়াতের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন জানানো হয়। উল্লেখ্য, অধ্যাপক মীর মোকসেদুর রহমান আজ (২৩ মে) বৃহস্পতিবার দুপুরে মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতিসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।