শূণ্য আকাশের কোণে হঠাৎ বেজে উঠে যেন করুণ বীণখানি
বাতাসের কোণে কোণে শুনি মৃত্যুপথের জয় ধ্বনি।
যম দূতেরা আজ ব্যস্ততম সময় করছে পার
একটুক্ষণ সময় নেই আজ কারো কথা শুনবার।
আজ মহালয়ায় যমপুরী নেমে এলো করোতোয়ার পারে
শিশু থেকে বৃদ্ধ অবধি লাশ হয়ে ফিরে গেলো ঘরে ঘরে।
সুনিল আকাশ আজ হঠাৎ ছেয়ে গেলো ঘনকালো মেঘে
মেঘহীন মহাশূণ্যে আজ বজ্র যেন ঘন ঘন গেলো ডেকে।
প্রতিটি ঘরে আজ নিভে গেলো জলন্ত হাজার প্রদীপ গুলো।
শূণ্য ঘরে ছেয়ে যায় প্রতিরোধহীন, বাঁধাহীন ধুলোকণাগুলি
আজ কাঁদে আকাশ,কাঁদে বাতাস অকালে ঝরলো ফুলগুলি।