চাঁপাইনবাবগঞ্জে গোয়েন্দা পুলিশের হাতে ১৯৫ বোতল ফেনসিডিল,১টি মোটরসাইকেল ও ১টি অটোরিক্সাভ্যানসহ গ্রেপ্

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-২৩ ২৩:৪৯:০২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) পৃথক অভিযানে ১৯৫ বোতল ফেনসিডিল, ১টি মোটরসাকেল ও একটি বিশেষ কায়দায় তৈরি অটো রিক্সাভ্যানসহ ৩ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তাররা হল-শিবগঞ্জের তেররশিয়া মধ্যপাড়া গ্রামের ইরফান আলীর ছেলে মিনহাজুল ইসলাম(৩০),তেলকুপি খাবারটোলা গ্রামের মো. বজলুর ছেলে কাশেদ আলী(৩১) ও  নামোটিকরি গ্রামের জাফর আলীর ছেলে আশরাফুল ইসলাম(৩১)।
বৃহস্পতিবার(২৩মে) বিকাল সাড়ে ৪টায় পুলিশ সুপার কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে অভিযান দুটি নিশ্চিত করা হয়। অভিযানে নেতৃত্ব দেয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক(এসআই) আসগার আলী বলেন, বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে কয়লাদিয়াড় গ্রাম হতে ৬৫ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার হয় মিনহাজ ও কাশেদ। এর আগে গত বুধবার রাত সোয়া ১০টার দিকে ছত্রাজতিপুর কাঠালিয়াপাড়া এলাকা থেকে ভ্যানে সেটিং করা ১৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হয় আশরাফ। এসব ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক মামলা হয়েছে।