চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ১১ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে প্রতিবন্ধী ব্যাক্তিরা। বৃহস্পতিবার (২৩মে) সকালে প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত বেসরকারি সংগঠন জিজএ্যাবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (ডিপিওডি),চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সাথে দেখা করে স্বারকলিপি দেয়া হয়।
মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডি পরিচালক শফিকুল ইসলাম,চেয়ারম্যান আব্দুল ওদুদ, সদস্য সোহেল রানা সহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধরা।বক্তরা আসন্ন জাতীয় বাজটে মাসিক প্রতিবন্ধী ভাতা ৮৫০টাকার স্থলে ৫ হাজার টাকা,শিক্ষাভাতা ২ হাজার টাকা, চিকিৎসাভাতা, প্রতিবন্ধীদের স্বনির্ভর কর্মসংস্থান সৃষ্টি,চাকরিতে কোটা রাখাসহ ১১দফা দাবি উপস্থাপন করেন।