শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের আগের দিন ৮ প্রিসাইডিংসহ ৫০ ভোটগ্রহণ কর্মকর্তা পরিবর্তন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-২০ ২৩:৪০:৫৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
(আজ মঙ্গলবার) আগামী ২১মে মঙ্গলবার অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের আগের দিন সোমবার( ২০ মে) ৮ প্রিসাইডিং,১৭ সহকারী প্রিসাইডিং ও ২৫ পোলিং সহ ৫০ ভোটগ্রহণ কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে। সোমবার (২০মে) সন্ধ্যায় নির্বাচনের রিটার্নিং অফিসার ও  ও অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রার্থীর পক্ষে কাজ করা, বভিন্ন অনিয়মের অভিযোগ সহ নানা কারণে ওই ৫০ কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে। নতুন কর্মকর্তারা তাদের স্থলে দায়িত্ব পালন করছেন। এ পরিবর্তনে ভোটগ্রহণে কোন প্রভাব পড়বে না বলেও তিনি উল্লেখ করেন।
এ নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দিতা করছেন ১১ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে করবেন ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্ভন্দিতা করছেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ সংসদীয় আসনের বিশাল এই উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ভোটকেন্দ্র রয়েছে ১৬৬টি। ভোটার রয়েছেন ৪ লক্ষ ৭৮ হাজার ৭০২ জন। এর মধ্যে পুরুষ ২ লক্ষ ৪৫হাজার ৬২১ ও মহিলা ২ লক্ষ ৩৩ হাজার ৮১ জন। দুর্লভপুর ও পাঁকা ইউনিয়নে পদ্মা নদীর দূর্গম চর এলাকায় কেন্দ্র রয়েছে ৫টি।
শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ৬০টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ চিহ্নিত করা হয়েছে।ইতিমধ্যে ৬৬ জন বিজিবি,৩০জন র‌্যাব ৮০২ জন পুলিশ ও ১হাজার ৬৮০ জনসহ ২ হাজার ৫শত ৭৮ জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন শুরু করেছেন। ভোটকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয়ে মাঠে রয়েছেন ম্যাজিষ্ট্রেটরা। ইতিমধ্যে ভোটগ্রহণ সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। ব্যালট পেপার মঙ্গলবার ভোটগ্রহণের পূর্বে সকালে পৌঁছানো হবে।