কোম্পানীগঞ্জে পিপুল চৌধুরীর আনারস মার্কার নির্বাচনী অফিসের উদ্বোধন
- ইমাম হোসেন খাঁন :
-
২০২৪-০৫-২০ ১৯:৫৬:০১
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে,উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম শরীফ চৌধুরী পিপুলের আনারস মার্কার সমর্থনে নির্বাচনীয় অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বসুরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের তালতলায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও ড্রীম লাইন পরিবহণের পরিচালক জিল্লুর রহমান লিংকনের সঞ্চালনায়
অনুষ্ঠিত নির্বাচনীয় অফিসের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য ও বসুরহাট বাস মালিক সমিতির সভাপতি আক্রাম উদ্দিন চৌধুরী সবুজ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল,চরহাজারী ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন বাচ্চু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন ছোটন,সাবেক মেম্বার আছান উল্যাহ,চরহাজারী ইউনিয়ন পরিষদের মেম্বার ও চরহাজারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওমর ইবনে ফয়সাল জুয়েল, মেম্বার মো: জাহাঙ্গীর হোসেন
১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নুর নবী, সাধারণ সম্পাদক মওদূদ আহমেদ, চরহাজারী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো: বেলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এম এ সালাম,মৌলভী ইসমাইল জামে মসজিদের সাধারণ সম্পাদক সাইফুর রহমান প্রমূখ।