চাঁপাইনবাবগঞ্জে সমাপ্ত হল দু’দিনব্যাপী শিশুদের চিত্রকর্ম প্রদর্শণী

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-২০ ০০:০৩:৪১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে  প্রখ্যাত চিত্রশিল্পী রতিকান্ত পাল ওরফে ঝড়– পাল স্মরণে দু’দিনব্যাপী শিশুদের বার্ষিক চিত্রকর্ম প্রদর্শণী শেষ হয়েছে। রবিবার(১৯মে) সন্ধ্যায় সাধারণ পাঠাগারে আয়োজিত প্রদর্শণী সমাপ্ত হয়। এর আগে দিনব্যাপী বিভিন্ন বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিশু শিক্ষার্থীসহ আগ্রহীরা আকর্ষণীয় প্রদর্শণী ঘুরে দেখেন। প্রদর্শণী আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ রঙের ভাষা আর্ট এন্ড ডিজাইন স্কুল।
এর আগে গত শনিবার(১৮মে) বিকালে প্রদর্শণী উদ্বোধন করেন এবছর একুশে পদকপ্রাপ্ত ভোলাহাটের দই বিক্রেতা জিয়াউল হক। ঝড়– পালের ছেলে শিল্পী গোপাল চন্দ্র পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার ড.ফারুকুর রহমান ফয়সল, শিশু সংগঠক ঈসরাইল সেন্টু,আশরাফুল আম্বিয়া সাগর প্রমুখ। স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ রঙের ভাষা স্কুলের পরিচালক জগন্নাথ সাহা। প্রদর্শণীতে মূলত: রঙের ভাষা স্কুলের ক্ষুদে শিশু শিল্পীদের চিত্রকর্ম স্থান পায়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার দেয়া হবে বলে জানান আয়োজকরা।