কুমিল্লার চৌদ্দগ্রামে আজ (১৭ই মে) সকালে সংঘটিত সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হন আরো ১৫ জন।চৌদ্দগ্রামের বস্তপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের মিয়াবাজার ফাঁড়ির এসআই গিয়াস উদ্দিন জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী বিলাসবহুল রিলাক্স পরিবহন নামের বাসটি বসন্তপুর পৌছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেলেও বাকিদের বিষয়ে এখনো জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে চৌদ্দগ্রামের দমকল বাহিনীর কর্মীরা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে বাস ও সকলকে উদ্ধার করে। আহতদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।