দাগনভূঞা প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উজ্জীবক আর্ট স্কুলের পক্ষ থেকে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসিম ফেনী জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় এবং সাংবাদিক কাজী ইফতেখার এলএলবি ডিগ্রি অর্জন করায় সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার সকালে উজ্জীবক আর্ট স্কুল মিলনায়তনে এই দুই গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়।
উজ্জীবক আর্ট স্কুলের প্রশিক্ষক মো. গিয়াস উদ্দিন ভূঁঞার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন দাগনভূঞা থানার ওসি মো. আবুল হাসিম, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কাজী ইফতেখার, দপ্তর সম্পাদক মোকাররম হোসেন পিয়াস, দাগনভূঞা রিপোটার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন, অভিভাবক মো. আবুল বাশার ও মো. ইউসুফ প্রমুখ।
শেষে দুই গুণী ব্যক্তিকে আর্ট স্কুলের প্রশিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।