গোমস্তাপুরে র‌্যাবের হাতে ৩৩৫ বোতল ফেনসিডিলসহ কুষ্টিয়ার মাদক কারবারি গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-১৭ ১৯:২০:৪৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় র‌্যাবের হাতে ৩৩৫ বোতল ফেনসিডিলসহ বাপ্পী মিয়া(২২) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিবপাড়া মহল্লার মৃত জাহের আলীর ছেলে। র‌্যাব জানায়,গত বৃহস্পতিবার (১৭মে) রাত  সাড়ে ১০টার দিকে শুক্রবাড়ি বেলাল বাজার এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে হাতেনাতে গ্রেপ্তার হয় বাপ্পী।
শুক্রবার (১৭মে)  সকালে চাঁপ্ইানবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গ্রেপ্তার বাপ্পী পেশাদার মাদক ব্যবসায়ী। তার বাড়ি কুষ্টিয়া হলেও নিয়মিত সে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহে জড়িত। মাদকের একটি চালান সরবরাহের সময় পূর্বপরিকল্পনা মোতাবেক  গোপনে অবস্থান নিয়ে অভিযান চালিয়ে  তাকে গ্রেপ্তার করা হয়।  এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে।