মহেশখালী কক্সবাজার ১৬ মে ২০২৪
দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ি টু চালিয়াতলী সড়কে ডাকাতি করতে গিয়ে পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি করা ডাকাত দলের সর্দার নজরুল ইসলাম প্রকাশ টাওয়ারকে পরিশেষে অস্ত্রসহ গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।
এসময় তার জিম্মায় থেকে ০১টি দেশীয় তৈরী এলজি বন্দুক ও ০১ রাউন্ড লোড করা কার্তুজ উদ্ধার করা হয়।
ডাকাত সর্দার নজরুল কালারমারছড়া ইউনিয়নের
ইউনুছ খালী এলাকার জৈনিক কালা মিয়ার পূত্র
বলে জানা যায়।
গত ১৬ মে ভোর অনুমান সাড়ে ৪টার দিকে কালারমার ছড়ার ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠের দক্ষিণ পূর্ব পাশ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
মহেশখালী থানা সূত্রে জানা যায়-
গত ১৪মে মাতারবাড়ি টু চালিয়াতলী সড়কে ডাকাতি করার সময় ডিউটিরত পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় অস্ত্রধারী ডাকাতদল।
এতে ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হন মহেশখালী থানার পুলিশ সদস্য মনির আহমদ।
এর পর থেকে পুলিশ ডাকাতদের ধরতে গোপনে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের
ভিত্তিতে ঘটনার অন্যতম মুলহুতা নজরুল প্রাকশ টাওয়ারকে গ্রেফতার করতে মহেশখালী থানার এসআই ইমরানের নেতৃত্বে কালারমার ছড়ার ইউনুছ খালী নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের পূর্বে পাশে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার থেকে ০১টি দেশীয় তৈরী এলজি বন্দুক ও ০১ রাউন্ড লোড করা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক নজরুল পুলিশের গাড়িতে গুলি করার কথা প্রাথমিক ভাবে স্বীকার করেন এবং এঘটনায় আরও জড়িতদের নাম প্রকাশ করেন।
উক্ত বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান- মাতারবাড়ি সড়কে ডাকাতি ও পুলিশের গাড়িতে গুলি করার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ নজরুল নামে একজনকে গ্রেপ্তার করে।
তার দেওয়া তথ্যসহ জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানান।