ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ ডাচ্- বংলা ব্যাংক আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা রবিবার সকাল ১০ টায় খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র এর অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মোঃ আতা হিয়া বিন খুদা । স¤œানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘলিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ ফজলুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র রিজওন্যাল ম্যানেজার খুলনা রিজিওন ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাকিং এ এইচ এম কামরুজ্জামান। রিজওন্যাল ম্যানেজার, খুলনা রিজিওন , রকেট মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন রিজওন্যাল কমপ্লেক্স ম্যানেজার খুলনা এবি এন্ড এমবি অফিস মনি রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত (অধ্যক্ষ) একে এম মনিরুল ইসলাম । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার সোহেল রানা, রফিকুল ইসলাম এবং মাষ্টার এজেন্ট মোঃ জহির উদ্দিন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।