চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ৯ দিনব্যাপী পুরোহিত ও সেবাইত প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১০মে) বিকালে কল্যাণপুর হটিকালচার সেন্টারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের অধীনে ধর্মীয় ও আর্থ সামজিক প্রেক্ষপটে পুরোহিত ও সোবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ শেষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি তপন কুমার সেন। বক্তব্য দেন জেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি ডাবলু কুমার ঘোষ, সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী,বিধান ভট্রাচার্য,পিনাক গোস্বামী,কেশব চ্যাটার্জী প্রমুখ। অনুস্ঠান তত্তবধান করেন প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট হীরা বালা। শেষে অতিথিরা ২৫ জন পুরোহিতকে সনদপত্র প্রদান করেন।