চাঁপাইনবাবগঞ্জে ৩৮দিন টানা খরার পর ২৫মিমি বৃষ্টিপাত, আমের উপকার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-০৯ ০৯:৫১:৩৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
৩৮দিন টানা খরার পর  চাঁপাইনবাবগঞ্জে বহু প্রতীক্ষীত বৃষ্টি হয়েছে। প্রাণ ফিরেছে প্রকৃতিতে। জনজীবনে মিলেছে স্বস্তি। গত ২০ মার্চ জেলায় গড়ে ১৫মিমি ও ২১ মার্চ ২৯মিমি বৃষ্টি হয়। এরপর ২৫ মার্চ জেলায় ৩.৬ মিলিমিটার বৃষ্টির পর শুরু হয় ক্ষরা। এরপর টানা ৩৮ দিনের টানা ক্ষরায় আম,ধানসহ মাঠের ফসল তো বটেই মানুষের জনজীবন বিপর্যস্ত হয়।
গত মঙ্গলবার(৭মে) দিবাগত রাতে নামে বহুল আকাংখিত বৃষ্টি। রাত ১২টার দিক থেকে শুরু হয়ে মাঝারি,হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টি চলে বুধবার ভোররাত পর্যন্ত। জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর উপ-পরিচালক পলাশ সরকার বলেন, বুধবার সকাল ৬টা পর্যন্ত সদর উপজেলায় ৩৬,শিবগঞ্জে ৩০, গোমস্তাপুরে ১৫, নাচোলে ১৮ ও ভোলাহাটে ২৬ মিলিমিটার বৃষ্টি হয়। বুধবারও জেলার ভোলাহাটসহ কয়েকস্থানে সামান্য বৃষ্টির খবর পাওয়া গেছে।
জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উন্নয়ন শাখার উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহারী বেগম বলেন, ঝড় ও শিলাবিহীন এই বৃষ্টি জনজীবনে স্বস্তি বয়ে এনছে। এই বৃষ্টিতে পরিপক্ক হতে যাওয়া আমের জন্য অনেক উপকার হবে। বৃষ্টির পর রোদ উঠে যাওয়ায় ধানেরও কোন ক্ষতি হবে না। এই বৃষ্টি সকল ফসলের জন্য আশীর্বাদ। জেলায় চাষকৃত ৫১ হাজার ৯৩৫ হেক্টর জমির ইরি ধানের ১৯ভাগ কাটা হয়েছে জানিয়ে তিনি বলেন, বৃষ্টিতে সবথেকে উপকার হবে আম। ঝরে পড়া বন্ধ হবে। আম শুকিয়ে যাওয়াও বন্ধ হবে। আউশের বীজতলা তৈরিূ ও সবজি চাষেও উপকার আনবে বৃষ্ঠি। যে পরিমান বৃষ্টি হয়েছে তা শুকনো জমি টেনে নিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
 সদর উপজেলার আমজাচষী বিষু মিয়া বলেন, আম গাছে এসময়ের প্রয়োজনীয় একটি সেচ হলো এই বৃষিটতে। এখন আমের বোঁটা শুকিয়ে যাওয়া রোধ হবে । তবে আমের সামগ্রিক ফলন এবার স্মরণকালের মধ্যে কম হতে পারে বলে মনে করেন এই কৃষক। বরেন্দ্রাঞ্চলের ছোট ও নাবি জাতের গাছ ব্যাতিত এবার জেলার পদ্মা-মহা›নদা নদীর অববাহিকা(দিয়াড় অঞ্চল), সদর ও শিবগঞ্জ এলাকায় আমের ফলন কম হবে বলেও তিনি জানান। জমিতে কেটে রাখা ইরি ধান শুকাতে একটু দেরী হতে পাওে বলেও তিনি মন্তব্য করেন।