আজ চাঁপাইনবাবগঞ্জের নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাটে ভোট

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-০৮ ০০:৫৪:৫৬
image
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে বুধবার (আজ) ৮মে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চূড়ান্ত প্রতিদ্বন্দিতায় ৩২ প্রার্থী। ৩ উপজেলায় মোট কেন্দ্র ১৮৪টি। মোট ভোটার ৪ লক্ষ ৩৭ হাজার ৩৩৫ জন। গত ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ সম্পন্ন হবার পর শুরু হয় প্রচার প্রচারণা। ৩টি উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম বলেন, ভোটগ্রহণের সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটগ্রহণ সামগ্রী,কর্মকর্তা,নিরাপত্তা বাহিনীর সদস্যসহ সংশ্লিস্টরা। সকালে পৌঁছে দেয়া হবে ব্যালট পেপার। শান্তিপূর্ণ রয়েছে পরিবেশ। দায়িত্বপালন শুরু করেছেন ম্যাজিষ্ট্রেটগণ।স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে বিজিবি ও র‌্যাব সদস্যরা। নাচোল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ১টি পৌরসসভা ও ৪টি ইউনিয়নের ভোটার নিয়ে। ভোটকেন্দ্রের সংখ্যা ৫৭টি।গুরুত্বপূর্ণ কেন্দ্র ২৫টি। স্থায়ী ও অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা ৩৬২টি। মোট ভোটার ১ লক্ষ ২৫ হাজার ৭৬ জন। পুরুষ ৬২ হাজার ৭৪৪ জন। মহিলা ৬২ হাজার ৩২২ জন। মোট প্রতিদ্বন্দি ৭ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে আব্দুল কাদের ঘোড়া ও আবু রেজা মোস্তাফা কামাল আনারস প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন টিউবওয়েল নিয়ে আশরাফুল হক, তালা প্রথীকে মশিউর রহমান ও চশমা প্রতীকে কামালউদ্দীন । মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে জান্নাতুন নাইম মুন্নি ও বৈদ্যুতিক পাখা প্রথীকে শামীমা ইয়াসমীন প্রতিদ্বন্দিতা করছেন। গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে। ভোটকেন্দ্রের সংখ্যা ৮৯টি। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ৩৪টি। স্থায়ী ও অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা ৬১০টি। মোট ভোটার ২ লক্ষ ২৬ হাজার ৩০ জন। পুরুষ ১ লক্ষ ১২ হাজার ৫৯২ জন। মহিলা ১ লক্ষ ১৩ হাজার ৪৩৭ জন। তৃতীয় লিঙ্গেও ভোটার ১ জন। মোট প্রতিদ্বন্দি ১৫ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন আনারস প্রতীকে আশরাফ হোসেন আলিম,ঘোড়া প্রতীকে হুমায়ুন রেজা,মোটরসাইকেল নিয়ে হালিমা খাতুন ও কাপ-পরিচি প্রতীকে মাহফুজা খাতুন । ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন টিউবওয়েল প্রতীকে হাসানুজ্জামান নুহু, চশমা প্রতীকে নজরুল ইসলাম,টিয়া পাখি নিয়ে মোকসেদুর রহমান,তালা নিয়ে দেলোয়ার হোসেন ও মাইক নিয়ে মাসুদ পারভেজ । মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন কলস নিয়ে শামীমা বেগম, ফুটবল নিয়ে জোহনা খাতুন, বৈদ্যূতিক পাখা নিয়ে শামীমা জাহান, সেলাই মেশিন প্রতীকে মনিরা, পদ্ম ফুল প্রতীকে শিরিন আকতার ও হাঁস প্রতীকে সুলতানা খাতুন। ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচন হচ্্েছ ৪টি ইউনিয়ন নিয়ে। ভোটকেন্দ্রের সংখ্যা ৩৮টি। অধিক গুরুত্বপূর্ণ কে›ন্দ্র ১৪টা। স্থায়ী ও অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা ২৪৪টি। মোট ভোটার ৮৬ হাজার ২২৯ জন। পুরুষ ৪২ হাজার ৫১৭ জন। মহিলা ৪৩ হাজার ৭১২ জন। মোট প্রতিদ্বন্দি ১০ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন আনারস প্রতীকে বাবর আলী, চিংড়ি মাছ প্রতীকে আনোয়ারুল ইসলাম,কাপ-পিরিচি নিয়ে আব্দুল খালেক,মোটরসাইকেল নিয়ে শরিফুল ইসলাম ও ঘোড়া নিয়ে আব্দুল গাফফার। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন চশমা প্রতীকে কামাল উদ্দিন, টিউবওয়েল নিয়ে হুসেন আলী ও তালা নিয়ে কায়সার আহমেদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন হাঁস নিয়ে শাহজাদী খাতুন ও ফুটবল নিয়ে রেশমাতুল আরস।