উন্নয়নের পক্ষে, পরিবর্তনের লক্ষে আমাকে আনারস চিহ্নে ভোট দিন

  • গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২৪-০৫-০৮ ০০:৪৩:১৭
image
গোলাপগঞ্জে উন্নয়নের লক্ষে, পরিবর্তনের পক্ষে আনারস চিহ্নে ভোট চেয়েছেন আবু সুফিয়ান উজ্জ্বল।গতকাল সোমবার রাত ৮ ঘটিকায় স্থানীয় একটি পার্টি সেন্টারে গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে ভার্চুয়ালী গোলাপগঞ্জবাসীর উদ্দেশ্যে নির্বাচনী ইশতেহার ও সর্বশেষ নির্বাচনী বক্তব্য তুলে ধরেন।তিনি গোলাপগঞ্জ উপজেলার উন্নয়নে পরিকল্পনা তুলে ধরে বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে গোলাপগঞ্জের রাস্তাঘাট, স্বাস্থ্য সেবা,শিক্ষা ক্রীড়া সহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রাখায় চেষ্টা করব। আমি আমার প্রাপ্ত সম্মানী ভাতা পুরো টাকা শিক্ষার উন্নয়নে ব্যয় করব। উপজেলাবাসীর স্বাস্থ্য সেবার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করব এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলাবাসীর জন্য একটি ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস প্রতিষ্ঠা করব। তিনি তার দীর্ঘ বক্তব্যে পর্যটনসহ গোলাপগঞ্জের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা তুলে ধরে আগামীকাল ৮ই মে বুধবার অনুষ্ঠিতব্য নির্বাচনে তাকে আনারস চিহ্নে ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ জানান।