চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আগামী ২১মে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রতিদ্বন্দিতা করবেন ১১ জন। বৃহস্পতিবার (২মে) তাঁদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। নির্বাচনের রিটার্নিং অফিসার ও ও অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রতিদ্বন্দিতাকারী ৪ প্রার্থীর মধ্যে মহসীন আলী মিয়া পেয়েছেন মোটরসাইকেল,গোলাম কিবরিয়া আনারস,জামাল হোসেন পলাশ মশাল ও সৈয়দ নজরুল ইসলাম পেয়েছেন কাপ-পিরিচ প্রতীক।
ভাইস চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রতিদ্বন্দিতা করবেন ৪ জন। এরা মধ্যে আল মামুন পেয়েছেন টিয়া পাখি, মো:ইব্রাহিম মাইক,রবিউল খান টিউবওয়েল ও শামিম রেজা পয়েছেন তালা প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনই চূড়ান্ত প্রতিদ্ভন্দিতা করবেন। এর মধ্যে মোসা: নুরজাহান পেয়েছেন ফুটবল,মুসলেমা খাতুন কলস ও শিউলী বেগম পেয়েছেন প্রজাপতি প্রতীক।
রিটার্নিং অফিসার বলেন, প্রতীক বরাদ্দের পরপরই শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা।