সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইদের আনন্দ ছড়িয়ে দিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কিন'র উদ্যোগে আয়োজিত হয়েছে 'KIN ইদ আনন্দ ২০২১'। এতে ৯১জন শিক্ষার্থীর মাঝে ইদবস্ত্র বিতরণ করে কিন।
বৃহস্পতিবার (৬ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে শিক্ষার্থীর মাঝে এ ইদবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়া কিন স্কুলের শিক্ষার্থী ও তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে ইদ বস্ত্রের পাশাপাশি KIN ACTION AGAINST HUNGER 3.0 প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের পরিবারের মাঝে দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
করোনা মহামারীতে সমাজের অন্যান্য সকল সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করার ব্রত নিয়ে একইসাথে আয়োজিত হচ্ছে KIN ACTION AGAINST HUNGER 3.0
এই প্রোগ্রামের আওতায় কিন স্কুলের ৯১জন শিক্ষার্থীর পরিবারসহ এ পর্যন্ত মোট ১৩০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে কিন। করোনা চলাকালীন সময়ে দেশের বিভিন্ন জায়গায় অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবে কিন।
কিনের ৫টি উইংস এর মধ্যে অন্যতম একটি উইং হলো কিন স্কুল। 'চেনা হোক প্রতিমুখ শিক্ষার আয়নায়' এই মূলমন্ত্রকে ধারন করে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছাতে করতে কাজ করে কিন স্কুল।