চাঁপাইনবাবগঞ্জে ১০৪ বোতল ফেনসিডিলসহ এক ব্যাক্তি গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-০১ ২৩:৪৮:০০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রাম ভেলাফাড়া মোড় এলাকায় র‌্যাবের অভিযানে ১০৪ বোতল ফেনসিডিলসহ মোক্তার আলী (৪২) নামে এক  ব্যাক্তি গ্রেপ্তার হয়েছে। সে জেলার শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ খানপাড়া এলাকার মৃত  মৃত ওয়াজেদ আলীর ছেলে।
বুধবার(৩০এপ্রিল)  সকাল সোয়া ১০টায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত  মঙ্গলবার(৩০এপ্রিল) রাত সাড়ে ১০টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসবাদে জানা গেছে,  গ্রেপ্তার  শহিদুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরকরাহে জড়িত।  পূর্ব পরিকল্পনা মোতাবেক গোপনে অবস্থান নিয়ে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসব ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।