রিক্সা শ্রমিক ঘাম ঝরিয়ে
দিচ্ছে মোদের সেবা
মান ডুবিয়ে তাদের গায়ে
মারতে দেখি থাবা।
কেউ করেনা বারণ এ কাজ
সবাই আছে শোভা,
ভাবছো কি ভাই সেও তোমার
মতো কারো বাবা!
মায়ের মতো বোনের মতো
শ্রমিক লাখো জন
পোশাক খাতে কাজ করে
চলে তাদের জীবন।
পাননি তবুও যথা তারা
শ্রমের মূল্যায়ন
ন্যায্য দাবী আদায় করতে
করেন আন্দোলন।
পাথর শ্রমিক বালু শ্রমিক
নির্মাণ শ্রমিকগণ
সঠিকভাবে পাচ্ছে না কেউ
শ্রমের মূল্যায়ন।
জেলে শ্রমিক তাতি শ্রমিক
কাঠ শ্রমিকগণ
সবাই বলে অবহেলায়
চলছে নিম্ন জীবন।
মটর শ্রমিক পাট শ্রমিক
জাহাজ শ্রমিক জন
শিশু শ্রমিক বলেন যাদের
সবাই শ্রমের ম`হাজন।
কল কারখানায় কিংবা
যেথায় যারাই প্রশাসন
তারাই করছেন শ্রমজীবীর
অধিকার হরণ।
শ্রমিক নেতা সেজে আছেন
কোটিপতি যারা
শ্রমজীবীর রক্ত চোষে
নিয়ে যাচ্ছেন তারা।
শ্রমিক মালিক ভাই ভাই
যাহা শুনতে পাই
নীতির বেলা তারা সবে
চলেন উল্টো টাই।
সবে মিলে যদি করি
শ্রমের মুল্যায়ন
শ্রমজীবীর সাথে করি
ভালো আচরণ,
তবে তারা খুশি হয়ে
কাজে দেবে মন।
শ্রমিক মালিক ভাইবোন
জানতে হবে সবাই
বদলে ফেলে মনোভাব
চলো এগিয়ে যাই।
শ্রমিক মানে মহান সেবক
আছে যার দাম
মালিকের জন্য সে
ঝরায় দেহের ঘাম।
টাকা দিয়ে হবে না যে
তারঁ ঋণের সুদ
মালিকের থাকতে হবে
এমন টুকু বোধ।।