কেনিয়ায় বৃষ্টি ও বন্যায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৬ জন মারা গেছে। ১লা মার্চ থেকে এ পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৯ জনে। এখনও প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছেন।
১৬৯ জনের মধ্যে অধিকাংশের প্রাণ গেছে কাঁদা ধসে। দীর্ঘ বৃষ্টি ও বন্যায় ৩০ হাজার ২১৪টি কেনিয়ান পরিবার বাস্তুুচ্যুত হয়েছে। আর জনসংখ্যার হিসেবে বাস্তুচ্যুতদের সংখ্যা প্রায় ১ লাখ ৯০ হাজার ৯৪২ জন।
মূলত ভারী বৃষ্টিপাত এবং নদীর পানি উপচে সৃষ্ট বন্যায় ঘরবাড়ি ডুবে যায়, এর মধ্যে ধ্বংস হয়েছে বহু অবকাঠামো। যোগাযোগ বিঘিœত হওয়ায় ব্যাহত হচ্ছে প্রয়োজনীয় পরিষেবা। দেশটির মানবিক সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা প্রদানের জন্য কাজ করছে সরকার।
গত সোমবার দেশটির নাকুরু কাউন্টিতে একটি বাঁধ ফেটে ৪০ জনের বেশি মানুষ নিহত হয়। রাজধানী নাইরোবি থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত নাকুরু কাউন্টির মাই মাহিউতে ওই দুর্ঘটনাটি ঘটে।