শিবগঞ্জে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

  • রশিদুর রহমান রানা,
  • ২০২৪-০৪-২৯ ১২:২০:৪৪
image
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে ওই মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার। মেলা উদ্বোধন শেষে আগত স্টল পরিদর্শন করেন বগুড়া অঞ্চল বগুড়ার অতিরিক্ত পরিচালক সরকার শফি উদ্দিন আহম্মদ, পার্টনার বগুড়া অঞ্চল এর সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা হাসেম আলী। উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার জানান, মেলা প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে। এবার মেলায় ২৩ টি স্টল রয়েছে।