সোনাগাজীতে বিয়ের দাবিতে ছাত্রলীগ সভাপতির বাড়িতে হাজির ঢাকার টিকটকার আদুরী

  • সোনাগাজী প্রতিনিধি :
  • ২০২৪-০৪-২৮ ২৩:৪৮:০১
image

 সোনাগাজী চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান বিজয়ের বাড়িতে বিয়ের দাবীতে হাজির হয়েছেন  ঢাকার টিকটক মডেল সাদিয়া খান আদুরী ।২৮শে এপ্রিল রবিবার দুপুরের দিকে উক্ত মহিলার সাথে আরো একজন মহিলা কে নিয়ে চরচান্দিয়া ইউনিয়ন পরিষদে এসে চেয়ারম্যান মোশারফ হোসেন মিলনের সাথে স্বাক্ষাত করে সহযোগিতা চান, এসময় মহিলা নিজেকে অন্ত:সত্ত্বা বলেও দাবী করেন। 
মহিলার কথা শুনে চারজন গ্রাম পুলিশের সাথে মহিলাকে ছাত্রলীগ নেতা বিজয়ের বাড়ীতে পাঠান চেয়ারম্যান, গ্রাম পুলিশ জয়নাল আবেদীন এর ভাষ্যমতে বিজয় বাড়ীর দরজায় এসে গ্রামপুলিশ সদস্যদের অপেক্ষা করতে বলে দুই মহিলাকে বাড়ীতে নিয়ে যায়। এদিকে ঘটনা জানাজানি হলে স্থানীয় উৎসুক মানুষ ও ছাত্রলীগ কর্মিরা বাড়ীর সামনে এসে ভীড় করে, পরে সাংবাদিকেরা তথ্য জানতে বিজয়ের বাড়ি গেলে ঘরের দরজা খুলে বের হয়ে সময় চায় বিজয়, মেহমানদের সাথে কথা সেরে সাংবাদিক ও অন্যান্যদের সাথে বসে কথা বলবে বলে জানায়। 
অপেক্ষায় প্রায় এক ঘন্টা পর জানাযায় সবাইকে অপেক্ষমান রেখে দুই মহিলাকে সাথে নিয়ে বাড়ীর পিছনে দিয়ে অজ্ঞাতস্থানে চলে গেছে বিজয়, পরে ফোনে যোগাযোগ করলে বিজয় সাংবাদিকদের জানায়, আমি একটা মেয়েকে ভালোবাসতাম সে আমার বাড়িতে এসেছে, এরকম একটা স্বাভাবিক বিষয় কে রাজনৈতিক কারনে অপপ্রচার করা হচ্ছে।  
৬নং চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন বলেন, দুপুরের দিকে দুইজন মহিলা এসে ছাত্রলীগ সভাপতি বিজয়ের বাড়ীতে যাওয়ার জন্য সহযোগিতা চান,  আমি চারজন গ্রাম পুলিশ কে সাথে দিয়ে তাদেরকে পৌঁছে দিয়েছি।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদীপ রায় পলাশ জানান, এই ঘটনায় কেউ অভিযোগ দেয়নি, লোকমুখে শুনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে ঘটনা জানতে বিজয়ের বাড়ীতে পুলিশ পাঠিয়েছি, পুলিশ পৌঁছার আগেই বিজয় ও ঢাকা থেকে আসা দুই মহিলা বাড়ী ছেড়ে চলে গেছে।