মো শা হে দ চৌ ধু রী

  • চোখ যারে চায় মন যারে চায়
  • ২০২৪-০৪-২৬ ১০:৫০:৩০
image

চোখ যারে চায় মন যারে চায় স্বপ্নে তার ঠিকানা 
কোন গাড়ি যায় সেই স্টেশনে আমার যে নেই জানা।।

কোথায় পাবো টিকেট আমি কোথায় পাবো ভাড়া 
কাটবে না যে জীবন আমার মনের মানুষ ছাড়া। 
আমাকে দাও ঠিকানা তার, করবে না আর মানা।।

মনের কোণে কাঁদে কেন ঘুম ভাঙানো পাখি 
কে শোনে আর মন পাখিটার এমন ডাকাডাকি। 
সারাজীবন উড়ে যে তার ভাঙলো দু'টো ডানা।।

কে বানালো কলের গাড়ি কোন সে কারিগরে
চিনি নারে কে থাকে যে সোনার বাড়িঘরে। 
হয়তো মনের চাওয়া আমার পুরন আর হবে না।।