শাবিপ্রবি প্রতিনিধি: মেয়াদ উত্তীর্ণ হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) বিকালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।