ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বৃষ্টির জন্য ইস্তেকার নামাজ অনুষ্ঠিত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৪-২৫ ০০:১২:৪৮
image

(ফাইল ছবি)

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ই্উনিয়নের ঐতিহাসিক গৌড়ের ছোট সোনামসজিদের খোলা প্রাঙ্গণে চলমান প্রচন্ড দাবদাহ ও খরা থেকে মুক্তির আশায় বৃষ্টির জন্য ইস্তেকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৪এপ্রিল) সকাল ১০টায় স্থানীয যুব ও তরুন সমাজের উদ্যোগে  বৃষ্টির প্রার্থণায় মহান আল্লাহর দরবাওে সাহায্য চেয়ে নামাজ আদায় করেন শিক্ষক-মাদ্রাসা শিক্ষার্থী সহ স্থানীয় বিভিন্ন বয়সী মানুষ। নামাজে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবীর।
রোদে দাঁড়িয়ে দু’রাকাত নামাজ শেষে মুসল্লীরা আল্লাহর দরবারে হাত তুলে গরম থেকে মুক্তি, ফসল  ও জীবন রক্ষার জন্য বৃষ্টির জন্য দোয়া করা হয়।