চাঁপাইনবাবগঞ্জে আন্তর্ঝাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৪-২৪ ২২:৫০:১২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘সুস্থ পরিবেশ স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্ঝাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৪ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর এসব কর্মসূচী আয়োজন করে। জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
শব্দধূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশিদারিত্¦মূলক প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও এর সভাপতিত্বে সভাায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুস সামাদ ও সিভিল সার্জন ডা, এস এম মাহমুদুর রশিদ। স্বাগত বক্তব্য দেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান।
কর্মসূচীতে সরকারি বেসরকারি কর্মকর্তা,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তরা দিবসের গুরুত্ব তুলে ধরে শব্দ দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।