অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৩৩ জনের মৃত্যু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-২৪ ১০:৩২:২২
image

বুধবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, লোহিত সাগরের জিবুতি উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে আরও ২০ জন। নিখোঁজ রয়েছে আরও অনেকে। 
জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থার বরাতে বিবিসি জানিয়েছে, লোহিত সাগর পাড়ি দিয়ে ইয়েমেন থেকে ইথিওপিয়ায় যাচ্ছিল ৭৭ অভিবাসনপ্রত্যাশী। স্থানীয় মৎস্যজীবীরা অধিবাসী বহনকারী ওই নৌকাটি ডুবে যেতে দেখে উপকূলরক্ষীদের জানান। পরে উদ্ধারকারীরা ২০ জনেরও বেশি লোককে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারের পর তাদের জিবুতির উপকূলে গডোরিয়া শহরে চিকিৎসা দেওয়া হয়। পরে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম তাদের ইথিওপিয়ায় প্রত্যাবাসনের ব্যবস্থা করে।