মহেশখালী কক্সবাজার ২৩ এপ্রিল ২০২৪
৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিতব্য ১ম ধাপের স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮মে অনুষ্ঠিতব্য নির্বাচনে মহেশখালী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে ৩টি পদে ১৩ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
২৩ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১ টায় কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেন।
মহেশখালী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে ৩ পদে ১৩ জন প্রার্থী'র মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এরমধ্যে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস-চেয়ারম্যান পদে ০৫জন ও মহিলা ভাইস- চেয়ারম্যান পদে ০৩জন'কে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
চেয়ারম্যান পদে প্রতিক পেলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. শরীফ বাদশা(আনারস)
মোহাম্মদ হাবিব উল্লাহ ( টুপি) জয়নাল আবেদিন (দোয়াত কলম) কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কুদ্দুস(মটরসাইকেল) আব্দুল আল নিশান(চিংড়ি মাছ)।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিক পেলেন- জাহেদুল হুদা (চশমা) মঈন উদ্দিন তোফাইল(উড়োজাহাজ)
আবু ছালেহ( বই)শাহাজান পারুল(তালা) মিফতাহুল করিম বাবু( মাইক)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিক পেলেন-সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান জাহানারা বেগম(প্রজাপতি) মনোয়ারা বেগম(কলস) মিনুয়ারা মিনু (ফুটবল)।
রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন- অবাদ সুষ্ঠ শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে ব্যাপক প্রস্তুতি ইতিপূর্বে গ্রহণ করা হয়েছে।
এদিকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর পরই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের নির্বাচনী আচারণ বিধি সম্পর্কে অবহিত করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
এদিকে সম্মেলন শেষে প্রচার প্রচারণায় নিঅবাচনি মাঠে নেমে পড়েন প্রার্থীরা।
মহেশখালী উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৪ শত ৫৮ জন।
তাদের মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৩৭হাজার ৮শত ৮২জন এবং নারী ভোটার ১লক্ষ ১৯হাজার ৫শত ৭৬জন। মহেশখালীতে মোট ভোট কেন্দ্র ৮৬ টি, ভোট গ্রহণ হবে ইভিএমে।