হে লা লু জ্জা মা ন হে লা ল

  • লাউডগা
  • ২০২৪-০৪-২২ ২২:২৯:৫৮
image

কি করে ওপরে উঠতে হয় 
কেউ বলে দেয়নি তাকে! 
শীর্ণকাণ্ডে বেয়ে বেয়ে
যথাসময়ে 
কাণ্ড'র পরে কাণ্ড, আঁকশি'র
পরে আঁকশি ছেড়ে
এগিয়ে চলেছে ইপ্সিত লক্ষ্যে 
জীবনের সবুজ বনায়নে।