কোম্পানীগঞ্জে বিয়ের গেইট থেকে পড়ে মিস্ত্রীর মৃত্যু

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৪-২২ ২০:৫৪:৫০
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের গেইট করার সময় ওপর থেকে পড়ে দ্বীন মোহাম্মদ খোকন (৪২) নামে এক গেইট মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১০ উপজেলার চরপার্বতী ইউনিয়নের চৌধুরী হাট জনপ্রিয় কমিউনিটি সেন্টারের সামনে এঘটনা ঘটে।
নিহত খোকন সিরাজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিরাহিমপুর এলাকার নজির আহমেদ ফরাজি বাড়ীর মৃত আলী আহমেদের ছেলে।
প্রত্যক্ষদর্শী বেলায়েত হোসেন লিটন জানান ,কমিউনিটি সেন্টারে গেইট তৈরি করছিলো খোকন। হঠাৎ দেখি গেইট থেকে  পাকা রাম্তায় পড়ে গেলো সে। মুহুর্তেই রাস্তা রক্তাক্ত হয়ে যায় । পরে সবাই দৌড়ে গিয়ে দেখি মাথা ফেটে রক্ত বের হচ্ছে।রিকশায় উঠাতেই সে মারা যায় ।
নিহতের চাচাতো ভাই সোহরাব হেসেন জানান,সে ১২ বছর  গেইট মিস্ত্রীর কাজের সাথে জড়িত। সকালে বাড়ী থেকে বের হয়েছে । তার কিছুক্ষণ পরে ফোনে শুনি সে মারা গেছে।তিন মেয়ে,এক ছেলেসহ ৭ জনের পুরো পরিবার তার উপার্জনে নির্ভর ছিল।
এদিকে এমন হৃদয়বিদারক মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।