চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৪-২২ ১২:০৫:১৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আগামী ২১মে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতার জন্য ৬ জন তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার (২১এপ্রিল)  মনোনয়নপপত্র দাখিলের শেষ দিন  ভাইস চেয়ারম্যান পদে ৭ জন  ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনও তাঁদের মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের জন্য মোট ১৬  প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- আশরাফুল হক, মহসীন আলী মিয়া,গোলাম কিবরিয়া, গোলাম  রাব্বানী,জামাল হােসেন ও সৈয়দ নজরুল ইসলাম। এই উপজেলার নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- আল মামুন,নাজমুল হোসেন,মো: ইব্রাহিম.রবিউল খান,শামিম রেজা,সাইফুল ইসলাম (১) ও সাইফুল ইসলাম(২)। মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ৩ জন মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন- মোসা: নুরজাহান,মুসলেমা খাতুন ও শিউলী বেগম।