খুলনায় বিআরটিএর অভিযানে ২৯ মামলায় ১ লক্ষ ৩৯ হাজার ৫ শ” টাকা জরিমানা আদায়

  • শেখ বদরউদ্দীন ,
  • ২০২৪-০৪-২২ ০০:১৯:৫৭
image

 ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ  বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যানের কঠোর  নির্দেশনা ও খুলনা  বিভাগের বিআরটিএ পরিচালক জিয়াউর রহমান ইঞ্জিনিয়ারিং এর মনিটরিং মোতাবেক বিআরটিএ খুলনা সার্কেল এর সহকারি পরিচালক প্রকোশলী তানভির আহম্মেদ  এর সমন্বয়ে  ১৯ এপ্রিল  শুক্রবার খুলনার ফুলতলা ও ডুমুরিয়া সহ   জেলার বিভিন্ন হাইওয়েতে জেলা প্রশাসন, জেলা হাইওয়ে পুলিশ  ও বিআরটিএর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  এ সময় রেজিস্ট্রেশন  ফিটনেসবিহীন  গাড়ি চালানো অতিরিক্ত গতিতে গাড়ি চালানো রুট পারমিট, ট্যাক্স টোকেন ও  ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোসহ সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারনে ২৯ টি মামলা ১ লক্ষ ৩৯ হাজার ৫ শ টাকা জরিমানা ও ৬ টি ডাম্পিং করা হয়। অভিযানে বিআরটিএ খুলনা সার্কেলের মোটরযান পরিদর্শক ইনপেক্টর মোঃ সাইফুল ইসলাম আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।