এ ম এ র হ মা ন

  • এবার যখন বৃষ্টি হবে
  • ২০২৪-০৪-২০ ২০:০৫:১৯
image

এবার যখন বৃষ্টি হবে
সমস্ত স্বপ্ন ভাসিয়ে দিব

এবার সাতাওয়ে
ঘরছাড়া বৃষ্টির জলেরা
সমুদ্রের স্নানে গেলে
 আকাশটা উপুড় করব
 জলশুন্য আকাশটা
সাথে নিয়ে চলে যাব
ঘরছাড়া 
ঘরহীন পাখি হব

কিছুক্ষণ নিজেকে খুঁজবো 
তারপর
গোপন মৃত্যুকে পান করে
পেয়ালাটা রেখে যাব

কখনো পিছনে তাকাবো না
আধোখাওয়া মনটার
সমস্ত পাপড়ি পথে পথে
ছিটিয়ে ছিটিয়ে চলে যাব

একা একা,একা পথে
মানুষের পোশাকটা
রেখে যাব

এবার যখন বৃষ্টি হবে
চলে যাব....