চাঁপাইনবাবঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের বুনিয়াদী প্রশিক্ষণ সমাপনী

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৪-১৯ ২১:৩৫:৫৭
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে  ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের শিক্ষকদের ৩দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ শেষ হয়েছে। গত বৃহস্পতিবার(১৮ এপ্রিল) বিকালে গ্রীনভিউ স্কুলে প্রশিক্ষণ সমাপ্তকারী শিক্ষকদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যণ ট্রাষ্টের ট্রাষ্ট্রি তপন কুমার সেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প সহকারী মিলন দাস।
বক্তব্য দেন,গ্রীনভিউ স্কুলের প্রধান শিক্ষক রোকসানা আহম্মদ,জেলা পুজা উদযাপন কমিটি সভাপতি ডাবলু কুমার ঘোষ,সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী,গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সত্যজিত রায়,প্রকল্পের রাজশাহী অফিসের সহকারী প্রকল্প পরিচালক দেবব্রত বর্মণ।
বক্তারা প্রশিক্ষণ নেয়া শিক্ষকদের শিক্ষার্থীদের মাঝে নিজেদেও অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ছড়িয়ে  দেবার আহব্বান জানান। যাতে শিক্ষার্থীরা জাতি গঠনে কাজ করার উপযুক্ত হতে পারে। প্রশিক্ষণটি উদ্বোধণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম।