নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬) বিনা প্রতিদ্বন্দিতায় ইকবাল শাহরিয়ার রাসেল সভাপতিসহ তার প্যানেল পুনরায় ৪র্থ বার নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে চেম্বার ভবন মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রেজাউল করিম এ ফলাফল ঘোষনা করেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহমান খান রিন্টু ও আবু দাউদ চৌধূরী রান্টু উপস্থিত ছিলেন। চেম্বারের অন্যান্য পদে নির্বাচিতরা হলেনঃ সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, সহ-সভাপতি মোতালেব হোসেন তালুকদার, পরিচালকবৃন্দরা হলেনঃ আলহাজ্ব এম,এ খালেক, মোতাহার হোসেন পলাশ, বাŸু শ্রী অমীয় কুমার দাস, হাছানুর আল মামুন, মাহমুদ মোল্লা আপেল, শ্রী দিপক কুমার সরকার, ইফতেখারুল ইসলাম সজিব, সাজেদুল আলম লাল্টু, শেখ রুহুল আমিন আরমান, বাবু শ্রী সুমন সাহা, মাসুদ রানা, দেওয়ান আলী আকবর, এম,এ ওবায়দা, তৌফিকুল আলম, গোলাম রব্বানী ও আলহাজ্ব ওসমান গনি। এই ১৯ নির্বাচিত সদস্যদের মধ্যে ১৬ জন সাধারন সদস্য ও বাকী ৩জন ট্রেড থেকে মনোনীত। তারা হলেন, জেলা চালকল মালিক গ্রুপের মোতালেব হোসেন তালুকদার, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের গোলাম রব্বানী ও মহাদেবপুর চালকল মালিক গ্রুপের আলহাজ্ব ওসমান গনি। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ১৫ জানুয়ারী তফশীল ঘোষনা করেন। তফশীল অনুয়ায়ী মনোনয়ন পত্র সংগ্রহ ৯ মার্চ, দাখিল ১৪ মার্চ বাছাই ১৬ মার্চ, প্রত্যাহার ২৮ মার্চ চুড়ান্ত তালিকা প্রকাশ ৩১ মার্চ ছিল। আজ বুধবার ছিল কমিটি ঘোনার তারিখ। মোট ভোটার ছিল ১৬৯৫ জন। নির্বাচনে আপীল বোর্ডেও আহবায়ক গোলাম রেজা সরওয়ার, সদস্য ছিলেন, আশরাফুল ইসলাম ও জাহিদুজ্জামান জাহিদ।