এখন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সরকারের লক্ষ্য-প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-১৮ ১১:০৯:১৪
image

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ পরনির্ভর থাকবে না। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এসেছে, এখন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সরকারের লক্ষ্য। 
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। 
এর আগে সকাল পৌনে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪’ এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক আজ  থেকে ২২ শে এপ্রিল দেশব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।