কোম্পানীগঞ্জে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৪-১৭ ২৩:৫৪:৩১
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাওহীদ ইসলাম(২) নামের শিশু মারা গেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চরকাকঁড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড় সর্দার বাড়ীতে এ মৃত্যুর ঘটনা ঘটে। শিশু তাওহীদ একই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড কাউ মেস্তরী বাড়ীর তৌহিদুল ইসলামের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের লোকজন লাকড়ি কাটার কাজে ব্যস্ততার সময় শিশু তাওহীদ সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষন পর তাকে খোঁজাখুঁজির করলে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।