নওগাঁর বদলগাছীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

  • রায়হান আলম
  • ২০২৪-০৪-১৭ ২৩:৩৬:১৫
image

নওগাঁ প্রতিনিধি: আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। দেশব্যাপী পালন করা হচ্ছে দিবসটি। সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছীতেও পালন করা হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন। 
বদলগাছীর উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, প্রাণী সম্পদ অফিসার নাজমুল হক, কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ, বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সুকুমল কর্মকারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। এরপর অনুষ্ঠানে মুজিব নগর দিবসের বিভিন্ন দিক নিয়ে  আলোচনা এবং পরিশেষে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য ও মুজিবনগর সরকারের বিভিন্ন স্মৃতি বর্তমান প্রজন্মের নিকট তুলে ধরার আহ্বান জানিয়ে প্রধান অতিথি এমপি সৌরেন বলেন, মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা বর্তমান মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিলো ‘১৭ই এপ্রিল। সেসময় শেখ মুজিবুর রহমান ওই সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন। কিন্তু তিনি তখন পাকিস্থানে কারাগারে বন্দি। তাঁর অনুপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।