চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৪-১৭ ২৩:১৯:২৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন, বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুস সামাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, নবাবগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, সিভিল সার্জন ডা, এসএম মাহমুদুর রশীদ ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা,সরকারি-বেসরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তরা দেশের স্বাধীনতা সংগ্রামে বিজয় অর্জনের পথে মুজিবনগর দিবসের গুরুত্ব নতুন প্রজন্মের নিকট তুলে ধরার প্রয়োজনীয়তা আলোচনা করেন। বক্তরা বলেন, এইদিন মুক্তিযেুদ্ধে বিজয়ের পথে বড় একটি ধাপ এগিয়ে যায় বাংলাদেশ।