ফুলবাড়ীগেটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৪-১৫ ২১:৫৪:১১
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি   ঃ  খানজাহান আলী থানাধীন ফুলবাড়ি গেট রেল ক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছে । খুলনা রেলওয়ে থানার ওসি মোঃ মোশারফ হোসেন জানান খুলনা থেকে ছেড়ে আসা, মহানন্দো ট্রেন চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে বেলা সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে। তিনি বলেন দৌলতপুর থানা এলাকার মহেশ^রপাশার আলাউদ্দিন (৮৭) ফুলবাড়িগেট রেল ক্রসিংয়ের পশ্চিম পাশে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য গেলে ট্রেনের ধাক্কা খেয়ে নাক ও মুখমন্ডল  বিকৃত হয়ে যায়।   স্থানীয় লোকজন দ্রুত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।