চাঁপাইনবাবগঞ্জে ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৪-১৫ ১৯:৪১:৫৭
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আগামী ৮মে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতার জন্য ১৬ জন তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার(১৫এপ্রিল) বিকাল ৪টায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত ওই তিন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৩ উপজেলা পরিষদ নির্বাচনের জন্য মোট ৪৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। এরা হলেন- আব্দুল কাদের,আবু রেজা মোস্তাফা কামাল ও সিরাজুল ইসলাম। এই উপজেলার নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- আশরাফুল হক,দুরুল হোদা,মশিউর রহমান ও কামালউদ্দীন। মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ৩ জন মনোনয়নপত্র জমা দেন।এরা হলেন- জান্নাতুন নাইম মুন্নি,রশিদা খাতুন ও শামীমা ইয়াসমীন। এই উপজেলায় তিন পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে  মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন। এরা হলেন-আশরাফ হোসেন আলিম,আবদুল্লাহ আল রাইহান, হুমায়ুন রেজা,সিরাজুল ইসলাম,হালিমা খাতুন ও মাহফুজা খাতুন। এই উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন-হাসানুজ্জামান নুহু, নজরুল ইসলাম,মোকসেদুর রহমান,দেলোয়ার হোসেন,খাইরুল আনাম,ওবাইদুর রহমান ও মাসুদ পারভেজ। মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ৬ জন মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন- শামীমা বেগম,জোছনা খাতুন,শামীমা জাহান, মনিরা,শিরিন আকতার ও সুলতানা খাতুন। এই উপজেলায় তিন পদের জন্য ১৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন। এরা হলেন-বাবর আলী,আনোয়ারুল ইসলাম,আব্দুল খালেক,শরিফুল ইসলাম,আব্দুল গাফফার,ইয়াজদানী আলীম আল রাজী জর্জ ও আল আমিন। এই উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- কামাল উদ্দিন,হুসেন আলী,লোকমান আলী ও কায়সার আহমেদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন-শাহজাদী খাতুন, রেশমাতুল আরস ও শাহনাজ খাতুন। এই উপজেলায় তিন পদের জন্য ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।