চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার ২
- জাকির হোসেন পিংকু
-
২০২৪-০৪-১৫ ০০:৫০:৫২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে ২ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হল চর অনুপনগর মুসলিমপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে আনারুল ইসলাম(৪২) ও অনুপনগর নতুনপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে জাহাঙ্গীর আলম (৪৭)। পুলিশ জানায়,গত শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে (রোববার,১৪ এপ্রিল) চর অনুপনগর মুসলিমপাড়া গ্রামে নদীর ঘাটে যাবার সড়কের উপর থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদেও হেফাজতে ২ কেজি গাঁজা পাওয়া যায়।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মিন্টু রহমান বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। আসামীদের রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।