চাঁপাইনবাবগঞ্জে আ’লীগ ও বিএনপি’র দু’গ্রæপের মধ্যে ককটেল বিস্ফোরণ,আতংকিত এলাকাবাসী
- জাকির হোসেন পিংকু
-
২০২৪-০৪-১৪ ১০:৫৯:৩০
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পূর্ব শত্রæতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ’লীগ ও বিএনপির বিবাদমান দুটি গ্রæপের মধ্যে ককটেল বিস্ফারণের ঘটনা ঘটেছে। শনিবার(১৩এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সন্ত্রাসের জনপদ খ্যাত নয়ালাভাঙ্গা ইউনিয়নের ফতেপুর এলাকার একটি আমবাগানে উভয়পক্ষ দু’দিকে জড়ো হয়ে পস্পরের প্রতি অন্তত: ১৫/১৬টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে এলাকাবাসী আতংকিত হয়ে পড়লেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি স্থানীয় বা পুলিশ সূত্রে। পুলিশ বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেছে। তবে সংশ্লিস্ট কাউকে আটক করতে পারে নি। সূত্রগুলো জানায়, দলীয় নয় মূলত: পূর্ব শত্রæতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ঘটনাটি ঘটেছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও নয়ালাভাঙ্গা ইউপি সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফুল ইসলাম দু’গ্রæপের নেতৃত্ব দিচ্ছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। পূর্বেও এ এলাকায় বহুবার ককটেল ও বোমা হামলা,খুন, জখম,বাড়িঘর লুটপাটের বহু ঘটনা ঘটেছে।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন,উভয়পক্ষ জড়ো হবার খবর পেয়ে থানা ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরপরই সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করে। তবে দায়ীদের আটকে অভিযান চালছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে কোন পক্ষ থানায় রাত সাড়ে ৮টা পর্যন্ত কোন অভিযোগ না দিলেও পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা সুকোমল।
উল্লেখ্য এর আগে রমজান মাসে গত ২৪ মার্চ রাতে নয়ালাভাঙ্গা সীমানায় সদর উপজেলার ঘোড়াস্ট্যান্ড চৌধুরীটোলা এলাকায় সালামকে সহ পাঁচজনকে বহনকারী একটি চলন্ত প্রাইভেট কারে উপর অন্তত: ১২টি ককটেলের প্রাণঘাতি হামলা চালায় দূবৃত্তরা। এতে এক সরকারি কর্মচারীসহ ২ জন আহত ও কারটি মারত্মক ক্ষতিগ্রস্থ হলেও প্রাণে রক্ষা পান সালামসহ সকলেই। এ ঘটনায় সালাম ২২ জনের নামে মামলা করলে পুলিশ ওই রাতেই ৩ জনকে আটকসহ নয়ালাভাঙ্গা থেকে ২৬টি ককটেল উদ্ধার করে।