ঈদ উপলক্ষে মুক্তি পাবার কথা ছিল ১৩ টি বাংলা সিনেমার। কিন্তু এ তালিকা থেকে দুটি সিনেমা পড়ল বাদ।
মুক্তির তালিকা থেকে সরে যাওয়া প্রথম সিনেমাটি মো. ইকবাল পরিচালিত 'ডেডবডি'। ওমর সানী, মিশা সওদাগর, শ্যামল মাওলা, জিয়াউল রোশান, মিষ্টি জাহান, রাশেদ মামুন অপুসহ অনেকেই এ ছবিতে অভিনয় করেছেন।
দ্বিতীয় সিনেমাটি আহম্মেদ হুমায়ুনের পরিচালনায় 'পটু'। সিনেমাটি ঈদে মুক্তির কথা থাকলেও ঈদের একদিন জানানো হয়েছ এটি মুক্তি পাচ্ছে না। এ সিনেমায় অভিনয়শিল্পী ইভান সাইর, আফরা সাইয়ারা, শোয়েব মনির, দিলরুবা হোসেন দোয়েল, বাচ্চু দেওয়ান, গালিব সরদারসহ অনেকেই।