তি থি

  • বিচিত্র মনের আকাশ
  • ২০২৪-০৪-১১ ২০:৩১:৩৯
image
প্রতিটা মানুষের মনের ভিতরে একটা করে নিজস্ব আকাশ থাকে।
সেই আকাশের পুরো নিয়ন্ত্রণটাই থাকে তার হাতে। 
সে কখনও কখনও সেই আকাশকে রাঙিয়ে তোলে রংধনুর সাত রঙে! 
আবার কখনও কখনও নিজ হাতে উড়িয়ে দেয় কালো মেঘের ভেলা। 
কখনও তার মনের আকাশ জুড়ে উড়ে বেড়ায় সাদা গাংচিল! 
কখনও গহীন রাতে ঘুমন্ত আকাশকে জাগিয়ে রাখে ঝলমলে আলোকিত তারারা! 
কখনও আবার ঘন অমাবশ্যা সেই আকাশের ক্যানভাসে লেপ্টে দেয় 
আলকাতরার কালো রং। 
কখনও পুরো আকাশ জুড়ে ছুটে বেড়ায় উল্কাপিন্ডরা। 
একই আকাশের কত বিচিত্র ক্যানভাস ! 
মানুষ শুধু নিজস্ব দৃষ্টি দিয়েই সাজিয়ে তোলে তার মনের আকাশ।