'আসুন আমরা আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি'-প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৪-১০ ২১:৩০:০৪
image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানিয়েছেন। 
প্রধানমন্ত্রী এক ভিডিও বার্তায় আজ এই আহবান জানান। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘একমাস সিয়াম সাধনার পর আবার আমাদের মধ্যে পবিত্র ঈদ-উল-ফিতর এসেছে। ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদ-উল-ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক সীমাহীন আনন্দ, সুখ ও শান্তি। 
‘আপনারা সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। ঈদ মোবারক।’ এ কথা বলে শেখ হাসিনা তাঁর ঈদের বার্তা শেষ করেন। 
গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে আগামীকাল (বৃহস্পতিবার) ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।